জানা গেছে, ইতোমধ্যে আয়োজনের বেশির ভাগ প্রশাসনিক কাজ সম্পন্ন হয়েছে। ইউরোপ-আমেরিকায় বসবাসরত লেখকদের তাদের বইসহ মেলায় উপস্থিত থাকতে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে আহ্বান জানানো হয়েছে। ১৬ আগস্টের আগে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে অনুরোধ জানানো হয়েছে।
প্যারিসে এবারই প্রথম কোনো বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথমবারের আয়োজনের ধারাবাহিকতায় আগামীতে আরও বড় পরিসরে এবং মেলার দিন বৃদ্ধিসহ ভিন্ন পরিকল্পনা করেছেন আয়োজক। তাই ইউরোপ-আমেরিকা এবং যুক্তরাজ্যের লেখকদের বই নিয়ে হাজির হতে আহ্বান করা হয়েছে।
Acting Editor: Elahi Mirza
Head Office: New Elephant Road, Hatirpool, Dhaka, Bangladesh
Barishal Office: Amena Manzil, New Circular Road, Barishal, Bangladesh
Mobile: +880 1919-412936
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬