ঢাকামঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বরিশালের সন্তান এলবার্ট রিপন বল্লভ,জাতীয় নেতৃত্বে আলোড়ন

spnnewsbd
নভেম্বর ১১, ২০২৫ ৫:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

জাতীয় নেতৃত্বে বরিশালের সন্তানের উজ্জ্বল পদচারণা

 

নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ খ্রিষ্টান ফোরামের ২য় জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন বরিশালের পরিচিত মানবাধিকারকর্মী ও আন্তঃধর্মীয় সম্প্রীতির দূত এলবার্ট রিপন বল্লভ বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) রাজধানীর ৪ নিউ ইস্কাটন রোডে অনুষ্ঠিত উক্ত কাউন্সিলে ৯১ সদস্য বিশিষ্ট জাতীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

এ কাউন্সিলে সভাপতিত্ব করেন ফোরামের প্রেসিডেন্ট এডভোকেট জন গোমেজ এবং কার্যক্রম পরিচালনা করেন মহাসচিব আনিল লিও কস্তা।

দায়িত্ব পাওয়ার পর তাঁর প্রথম প্রতিক্রিয়ায় এলবার্ট রিপন বল্লভ জানান..এ দায়িত্ব শুধু পদ নয়, দেশের খ্রিষ্টান সম্প্রদায়ের স্বার্থরক্ষা, মানবমর্যাদা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমার শপথ। আমি ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, যেখানে মানুষের পরিচয় হবে প্রথমে মানুষ।

 

কেন এলবার্ট আলাদা…

অনেকেই পদ পান, দায়িত্ব পান, কিন্তু সবাই বোধ এবং কাজ দিয়ে নিজেকে প্রমাণ করতে পারেন না। এলবার্ট রিপন বল্লভ সেই বিরল নেতৃত্বদের একজন, যিনি কথার চেয়ে কাজকে প্রাধান্য দেন।

সম্প্রদায়ের স্বার্থে নিরবচ্ছিন্ন মাঠে উপস্থিতি
নিপীড়িত মানুষের পাশে নীরবে দাঁড়ানোর সাহস,ধর্মকে বিভাজনের নয়, সংহতির শক্তি হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি,দেশের বহুধর্মী সংস্কৃতিকে সম্মানের সাথে ধারণ করার মানসিকতা,এই প্রতিটি বৈশিষ্ট্য তাঁকে অন্য নেতৃত্বের ভিড় থেকে আলাদা করে।

বরিশালের গৌরব…

এলবার্ট রিপন বল্লভ বর্তমানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বরিশাল মহানগরের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।ধর্মীয় সংখ্যালঘু, সামাজিক ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষার সংগ্রামে তিনি বরিশালের অন্যতম বিশ্বাসযোগ্য নাম।

তার অর্জনে আজ বরিশালের সামাজিক, ধর্মীয় ও মানবাধিকার অঙ্গনে আনন্দ, গর্ব এবং নতুন প্রেরণার জোয়ার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।