বালিয়াকান্দিতে মৃদুল বাহিনীর প্রধানের ত্রাস,হুমকি, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন!
নিজস্ব প্রতিবেদক।। রাজবাড়ীর বালিয়াকান্দি যেন আজ এক ব্যক্তির হাতেই জিম্মি,স্থানীয়ভাবে পরিচিত আওয়ামী লীগের দুর্ধর্ষ ক্যাডার, মৃদুল বাহিনীর প্রধান এবং রেলমন্ত্রী জিল্লুল হাকিমের আত্মীয় পরিচয়ে বেপরোয়া তাণ্ডব চালানো রায়হান। নিজেকে কখনো আওয়ামী লীগের নেতা, কখনো মৃদুল বাহিনীর প্রধান, আবার কখনো বিবিসি নিউজের সাংবাদিক দাবি করে সে এলাকায় প্রতিষ্ঠা করেছে এক ভয়ঙ্কর প্রভাবশালী নেটওয়ার্ক।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল পোস্ট, হুমকি-ধামকি, ব্ল্যাকমেইলিং,এসবই রায়হানের নিত্যদিনের কর্মসূচি। মানুষের সম্মান, নিরাপত্তা, এমনকি পরিবারের নিরাপত্তা নিয়েও সে প্রকাশ্যে খেলছে। ইতিমধ্যে একাধিক ভুক্তভোগীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
শুধু তাই নয়,টাকা আদায়ের টার্গেট পূরণে রায়হান এখন নতুন কৌশল নিয়েছে।জাতীয় যুব পরিষদ এর নামে ভুয়া আইডি খুলে নিজের প্রতারণা-সম্রাজ্য আরও বিস্তৃত করে চলেছে। সম্মানিত ব্যক্তিদের নিয়ে ধারাবাহিকভাবে অশ্লীল, বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে সে সামাজিক পরিবেশকে বিষাক্ত করে তুলছে।
বালিয়াকান্দির সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা অবিলম্বে রায়হানের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।


