ঢাকাবৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ালের নামে সিরিয়াস দুর্ভোগ! মহাখালী ক্যান্সার ইনস্টিটিউট এখন লিংক-থেরাপি সেন্টার’

spnnewsbd
অক্টোবর ২৩, ২০২৫ ২:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক।। খুলনা থেকে রওনা দিয়েছেন ভোরে, যশোর থেকে বিকেলে, রংপুর থেকে রাত্রিযাপনের পর সকালে,সবার গন্তব্য একটাই: ঢাকা মহাখালী ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট।লক্ষ্য রেডিওথেরাপি,কিন্তু বাস্তবে তারা পাচ্ছেন এক নতুন রোগ,সিরিয়ালপেনিয়া, মানে সিরিয়াল না-পাওয়ার দীর্ঘমেয়াদি মানসিক ব্যথা।

গত বছর নাম লিখেছেন এ বছরও ডাক আসেনি, বললেন বরিশালের এক রোগী, চোখে হতাশার ছায়া। অন্যদিকে পাশের বেডে থাকা এক রোগী হাসতে হাসতে বললেন,আমার ভাইয়ের বন্ধুর শ্যালকের পরিচিত আছেন ভিতরে,দেখুন, আমার কালই সিরিয়াল!

হাসপাতাল চত্বরে এখন চিকিৎসার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কার ‘লিংক’ কার চেয়ে শক্তিশালী। যন্ত্রপাতি নষ্ট হলে মেরামত ধীর, কিন্তু পরিচিতি থাকলে সিরিয়াল দ্রুত।

রোগীরা বলছেন, ক্যান্সার এখন আর শুধু শারীরিক রোগ নয়, এটা এখন সামাজিক বৈষম্যের প্রতীক। যার ভিআইপি ‘রেফারেন্স’ আছে, সে রেডিওথেরাপি পায়। বাকিরা রেডিও শুনে, থেরাপি নয়।

দুঃখের বিষয়, স্বাস্থ্যব্যবস্থা এমনভাবে সাজানো যে, চিকিৎসার জন্য দরকার হয় রিপোর্টের চেয়ে রেফারেন্স, ডাক্তারের চেয়ে দালাল, আর সিরিয়ালের চেয়ে সুপারিশপত্র।

ক্যান্সার ইনস্টিটিউট এখন রোগীদের কাছে এক প্রতীক, চিকিৎসার নয়, অপেক্ষার রাজনীতি!

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।