ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শীতের সবজি উঠতে শুরু, কুষ্টিয়ায় নিত্যপণ্যের দামে স্বস্তি চালের দামেও সামান্য কমতি

spnnewsbd
নভেম্বর ৬, ২০২৫ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

 

কুস্টিয়া জেলা প্রতিনিধি।।আজ শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ সকালে শীতের নতুন সবজি উঠতে শুরু করায় কুষ্টিয়া পৌর কাঁচাবাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি ফিরেছে। টানা কয়েক মাসের অস্বাভাবিক দাম বৃদ্ধির পর সবজি, মাছ, মাংস ও চালের বাজার এখন তুলনামূলক স্থিতিশীল।

শুক্রবার সকালে কুষ্টিয়া পৌর কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বাজারে শীতের নতুন সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, শিম ও মুলা আসতে শুরু করেছে। ফলে বাজারে এখন পণ্যের সরবরাহ বেড়েছে এবং আগের তুলনায় দাম অনেকটাই কমেছে।

স্থানীয় ক্রেতা মিজানুর রহমান বলেন,
আগের বাজারে গেলে মনে হতো সবকিছুর দামে আগুন। এখন সত্যিই কিছুটা স্বস্তি পাচ্ছি।নতুন শীতের সবজি আসাতে দামে ভারসাম্য এসেছে।

সবজি বিক্রেতা সাইদুল ইসলাম জানান,
এখন বাজারে দাম অনেকটাই সহনীয়। আলু বিক্রি করছি ৬ কেজি ১০০ টাকায়, পটল ৩০ থেকে ৪০ টাকা, করলা ২০ থেকে ৩০ টাকা, ঢেঁড়স ৩০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকা, শিম ৪০ থেকে ৫০ টাকা, মুলা ৩০ টাকা, শশা ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তবে কিছু পণ্যের দাম এখনো কিছুটা বেশি রয়েছে। যেমন — দেশি পেঁয়াজ প্রতি কেজি ১২০ টাকা, আর রসুন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।

বিক্রেতারা বলছেন, আগের তুলনায় এখন বেশিরভাগ কাঁচা সবজি ৫০ টাকার নিচে বিক্রি হচ্ছে, যা এক মাস আগেও ছিল ৭০–৮০ টাকার ওপরে।

মাছ, মাংস ও ডিমের বাজারেও স্থিতিশীলতা লক্ষ্য করা গেছে—

বয়লার মুরগি: ১৭০–১৮০ টাকা
সোনালি মুরগি: ২২০–২৪০ টাকা
লেয়ার মুরগি: ৩০০–৩২০ টাকা
গরুর মাংস: ৬৫০–৭০০ টাকা
রুই মাছ: ২৮০ টাকা
ডিমের হালি: ৪৪ টাকা

চালের বাজারেও এবার কিছুটা স্বস্তি,
মিনিকেট চাল: আগে ৮০ টাকা, এখন ৭৫ টাকা কেজি
বাসমতি চাল: ৯০ থেকে কমে ৮৫ টাকা কেজি
নাজিরশাইল চাল: ৮৫ থেকে কমে ৮০ টাকা কেজি
পোলাও চাল: ১১০ টাকা কেজি

বাজার করতে আসা একজন গৃহিণী বলেন,
সবজির দাম অনেকটাই কমেছে, বিশেষ করে শীতের সবজি আসাতে বাজারে স্বস্তি এসেছে। চালের দামও কিছুটা কমেছে,এটা আমাদের মতো পরিবারের জন্য খুবই স্বস্তির খবর।

পাইকারি বিক্রেতাদের মতে, শীতের মৌসুমে সরবরাহ বৃদ্ধি, পরিবহন খরচ কমে যাওয়া এবং আবহাওয়া অনুকূলে থাকায় বাজার এখন অনেকটাই স্থিতিশীল।

সব মিলিয়ে, কুষ্টিয়ার পৌর কাঁচাবাজারে এখন শীতের আগমনে নিত্যপণ্যের দামে স্বস্তির হাওয়া বইছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।